আমাদের কথা
আমরা কয়জন সদ্যস্নাতক পাশ ১৯৯৩ সালে চিন্তা করি এলাকার শিক্ষাবঞ্চিত মানুষের ঘরে তাদের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌছানোর জন্য একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা থাক। যেমন ভাবনা তেমন কাজ। শুরু হলো আমরা কয়জন মিলে বিদ্যালয় স্থাপনের সকল আয়োজন। সাথে আমাদের কয়জনের স্বার্থ হলো আমরা বিদ্যালয়ে চাকরি করবো।
সংক্ষিপ্ত ইতিহাস
আমরা (১) মোঃ ইজাজ উদ্দীন, (২) মোঃ আবুল খায়ের, (৩) মোঃ ছরোয়ার হোসেন, (৪) মোঃ শাহাজাহান সিরাজ, (৫) মোঃ আবু সাঈদ, (৬) মোঃ মহসীন আলী এই ছয়জন মিলে ১৯৯৩ সালে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করলাম। প্রথমে জমি ঠিক করলাম। তারপর এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রন জানিয়ে মিটিং এর আয়োজন করলাম। সরকারী বিধি মোতাবেক মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি প্রয়োজন। প্রথম আলোচনা সভায় ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হলো। উক্ত আলোচনা সভায় বিদ্যালয় প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় বা কাজ নিয়ে সিন্ধান্ত হয় এবং মোঃ ইজাজ উদ্দীনকে মৌখিকভাবে প্রধান শিক্ষক নিয়োগ করা হয় ও বাকীরা কে কোন পদে নিয়োগ হবেন তার দায়ীত্ব মোঃ ইজাজ উদ্দীন এর উপর প্রদান করা হয়।
স্কুলের নাম রাখা হয় মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ১৯৯৩ সালের নভেম্বর/ডিসেম্বর মাসে জমি ঠিক করে বিদ্যালয় স্থাপন করা হয়। ০১/০১/১৯৯৪ সাল হতে ৬ষ্ঠ হতে অষ্টম শ্রেণির শ্রেণি কার্যক্রম শুরু হয়। ইতো মধ্যে সকল শিক্ষক/কর্মচারীর নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়। ১৯৯৪ সালে শ্রেণি কার্যক্রম শুরু করা পরে ১৯৯৫ সালে সরকারী অনুমোদন পায় এবং ১৯৯৮ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত MPO ভুক্ত হয়। এর পরে ২০০৪ সালে মাধ্যমিক এর MPO ভুক্ত হয়। প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি প্রদান করেন মোঃ ইজাজ উদ্দীন- ৫৪ শতক, মোঃ মহসীন আলী- ১৯ শতক, আমিরুল ইসলাম-০৯ শতক মোট ৮২ শতক জমিতে প্রথম বিদ্যালয়ের জন্য কার্যক্রম শুরু করা হয়
লক্ষ্য ও উদ্দেশ্য
বিদ্যালয় এলাকায় সাতটি (০৭) গ্রাম আছে। এই সাতটি (০৭) গ্রামে ৬টি প্রাথমিক বিদ্যালয় আছে। এই এলাকার শিক্ষার হার অত্যন্ত কম ছিল। মাধ্যমিক বিদ্যালয় অনেক দূরে হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিকের শিক্ষা সমাপ্ত করে আর লেখাপড়া করতো না। তাই শিক্ষাবঞ্চিত এইসব শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথে এগিয়ে নেওয়াই ছিল আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য।